ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

৪১ দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই

নিউজ ডেস্ক : জাতিসংঘভুক্ত ৪১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে মঙ্গলবার বেগম পিনু খানের (মহিলা আসন-২৩) এক লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘভুক্ত ১৯২টি দেশের মধ্যে ৫৮টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। সমবর্তী দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্ত আরও ৯৩টি দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

এনিয়ে মোট ১৫১টি দেশের সঙ্গে বর্তমানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাকি ৪১টি দেশের সঙ্গে এখনও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত না হওয়া ৪১টি দেশের মধ্যে ইসরাইল ছাড়াও কঙ্গো, রুয়ান্ডা, চাদ, বেনিনটোগো, টোঙ্গা ও দক্ষিণ সুদান অন্যতম।

আবুল হাসান মাহমুদ আলী জানান, কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি প্রভৃতি বিষয় বিবেচনা করা হয়।

সফুরা বেগমের (মহিলা আসন-২) অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গৃহীত রূপকল্পের আলোকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উত্তরণে বহির্বিবিশ্বে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি ও তৎপরতা অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

৪১ দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই

আপডেট সময় : ১২:১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭