
অনির্দিষ্ট পরিবহন ধর্মঘট আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট আবেদন দায়ের করেন। অঘোষিত এই পরিবহন ধর্মঘট কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর আজ শুনানি হতে পারে। রিট আবেদনে পরিবহন ধর্মঘট প্রত্যাহার না করলে লাইসেন্সও বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
প্রতিনিধির নাম 




