ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

স্যামসাং প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

ঘুষ গ্রহণ, আত্মসাৎসহ বেশ কয়েকটি অভিযোগে স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জে-ইয়ংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার আদালত মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি দুর্নীতি অনুসন্ধান ও প্রভাব খাটানোর তদন্তের অংশ হিসেবে লি জে-ইয়ংকে গ্রেপ্তার করা হয়।

স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট লির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কিছু সুবিধার বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের অলাভজনক কোম্পানিকে ৩ কোটি ৬৩ লাখ ডলার (৪৩ বিলিয়ন উন) ঘুষ দিয়েছেন। এই কেলেঙ্কারির কারণে পার্লামেন্টে পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে।

স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হির ছেলে লি জে-ইয়ং। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। ৪৮ বছর বয়সী লিকে এই কেলেঙ্কারির মূল হোতা হিসেবে ধারণা করা হলেও অপর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের নির্দেশ দেননি আদালত।

১৪ ফেব্রুয়ারি আইনজীবীরা তাঁকে গ্রেপ্তারের জন্য দ্বিতীয়বার আরজি পেশ করেন। তাঁরা এ সময় আরও সাক্ষ্য-প্রমাণ হাজির করার কথা বলেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্যামসাংয়ের প্রধানকে গ্রেপ্তারের ঘটনা এবারই প্রথম ঘটল। এ ঘটনায় পুরো প্রতিষ্ঠানের জন্য একটি ধাক্কা। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে প্রতিষ্ঠানটির। বর্তমান বিশ্বে বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

স্যামসাং প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

আপডেট সময় : ০৮:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭