ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সৌদি আরবে আবারও বন্যা, নিহত ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • 783

সৌদি আরবে আবারও বন্যা, নিহত ১

আন্তর্জাকিক ডেস্কঃ মরুর দেশ সৌদি আরবেও প্রবল বন্যা দেখা দিয়েছে। দেশটির আসির এলাকায় বন্যায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সৌদি আরব মরুর দেশ হলেও দেশটিতে সম্প্রতি কয়েকবার বন্যার খবর পাওয়া গেছে। এবারের বন্যাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত বন্যার পানি নেমে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এদিকে রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন থেমে থেমে বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।
বুধবার আসির এলাকায় বন্যার তীব্রতা বেড়েছে। শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়ায় উদ্ধারকাজে সিভিল ডিফেন্স সদস্যদের উদ্ধার অভিযানে নামতে হয়। পানিবন্দী প্রায় ২৮০ জনকে উদ্ধার করা হয়।
বন্যায় বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গেছে। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, তারা নয় শতাধিক জরুরি কল পেয়েছে। এছাড়া আবহা ড্যাম এলাকায় জরুরি সংকেতও বাজানো হয়।
আবহা শহরে তাৎক্ষণিক বন্যায় গাড়িতে থাকা বহু মানুষ আটকা পড়ে। এ সময় জরুরি কল পেয়ে বহু মানুষকে উদ্ধার করে সিভিল ডিফেন্স।
আসিরের গভর্নর প্রিন্স ফয়সাল বিন খালিদ জরুরি ও সিভিল ডিফেন্স কমিটিকে আবহাওয়ার ওপর নজর রেখে উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে গভর্নর অফিসের মুখপাত্র সাদ বিন আব্দুল্লাহ আল-থাবেত বলেন, সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আবহা ড্যাম এলাকার সাইরেন সম্পর্কে তিনি বলেন, এ ড্যামটিতে বন্যা হলে স্বাভাবিকভাবেই সাইরেন বেজে ওঠে। আর এটি এ এলাকার নাগরিকদের নিরাপত্তার জন্যই করা হয়।
এছাড়া নাগরিকদের প্রাণহানী এড়াতে সাবধানতা অবলম্বনেরও নির্দেশ দেওয়া হয়েছে গভর্নর অফিসের পক্ষ থেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সৌদি আরবে আবারও বন্যা, নিহত ১

আপডেট সময় : ০২:৪১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭