ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

সিলেটে একজনের অপরাধে অন্যজনের সাজা : সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল

নিউজ ডেস্ক:
সিলেটে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামীর বদলে অন্য একজন শাস্তি ভোগ করার ব্যাপারে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আগামীকাল (রোববার) সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী।
আজ (শনিবার) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে যাদের দায়ী করা হয়েছে তাদের ছাড়া পাওয়ার কোন সুযোগ নেই তবে কোন নিরপরাধী যাতে সাজা না পায় সেদিকেও খেয়াল রাখা হবে।
সিলেট কারাগারে ইকবাল হোসেন বকুল নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীর পরিবর্তে রিপন আহমদ ভূট্টো নামের আরেক ব্যক্তি সাজা খাটার ঘটনা মিডিয়ায় উঠে আসলে এ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়।
সাজাভোগের ১৪ মাস পর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল হান্নানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী। মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি ।
প্রতিবেদন হাতে পেয়ে শনিবার কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ। তার সাথে ছিলেন চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী আব্দুল হান্নান।
কারা ফটকে জেলা ও দায়রা জজ বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে ভুট্টোর বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে। এই ঘটনার সাথে যে বা যারা জড়িত ছিলেন তারা কেউ রক্ষা পাবেন না। আদালত চায় না কোন নিরপরাধ কারাগারে যাক। তাছাড়া একজনের বদলে অন্যজন সাজা কাটবে এমন কোন সিস্টেমও নেই। এমনকি কেউ ইচ্ছা করলেও তা করতে পারবে না। এই ঘটনায় যারা প্ররোচনা দিয়েছেন তাদেরকেও রেহাই দেয়া হবে না বলে জানান তিনি।
প্রসঙ্গত; রিপন আহমদ ভুট্টো ২০১৫ সালের ১১ নভেম্বর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইকবাল হোসেন বকুল হয়ে আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে পাঠায়। এরপর থেকেই তিনি কারান্তরিণ রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

সিলেটে একজনের অপরাধে অন্যজনের সাজা : সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল

আপডেট সময় : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭