ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সমাপনি পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষকদের

স্টাফ রিপোর্টার,
1134
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালসহ পাঁচ দাবি না মানলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা বলেন, জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতি, প্রধানমন্ত্রী ঘোষিত প্রধান শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণীর জটিলতা দ্রুত নিরসন, প্রাথমিক শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত সব শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা অক্টোবরের ১৪ তারিখের মধ্যে নিরসন না করলে পিএসসি পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে। সংবাদ সম্মেলনে দাবি আদায়ে আগামী ১৯ ও ২০শে সেপ্টেম্বর দুই ঘণ্টা এবং ২১শে সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচিও ঘোষণা করা হয়। এসময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বাসার, সহ সভাপতি জুলফিকার আলী, যুগ্ম- সম্পাদক গাজীউল হক চৌধুরী ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সমাপনি পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষকদের

আপডেট সময় : ০৮:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫