ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে মাদক বিক্রেতাসহ ৪ জনের কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদক বিক্রেতা ও তিন মাদকসেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এ ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো-উপজেলার পারকোলা গ্রামের গাঁজা ব্যবসায়ী আব্দুল হাই (৫০), একই গ্রামের মাদকসেবনকারী রবি শেখ (৪০), শফিকুল ইসলাম (৩৫) ও যুগ্মীদহ গ্রামের শাহীন ফকির (৪০)।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি জয়েন উদ্দিন জানান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের নেতৃত্বে পারকোলা ও যুগ্মীদহ গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারী ৪জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত ব্যবসায়ী আব্দুল হাইকে দুই বছরের এবং বাকী তিনজকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।20=10

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে মাদক বিক্রেতাসহ ৪ জনের কারাদন্ড

আপডেট সময় : ১০:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫