ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

লিভারপুলে সালাহর নামে যুক্ত হলো বিব্রতকর রেকর্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 35

লিভারপুলে মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর নামের পাশে যুক্ত হলো অস্বস্তিকর এক লজ্জার রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ শুরুর একাদশে থাকা শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার দেখেছে লিভারপুল। যা ক্লাবের ইতিহাসে ২০১২ সালের পর আর দেখা যায়নি।

দারুণ ছন্দে থাকলেও শিরোপা তো দূরের কথা আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালেই উঠতে পারেনি মিসর। টুর্নামেন্ট শেষে গত সপ্তাহে লিভারপুল শিবিরে যোগ দেন সালাহ। চ্যাম্পিয়ন লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ জয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে তার ওপর আস্থা রাখেন কোচ। কিন্তু সেই ম্যাচে ৩-২ ব্যবধানে হেরেছে লিভারপুল।

এই হারের মাধ্যমে একটি বিব্রতকর রেকর্ডে ঢুকে পড়েছেন সালাহ। এর আগে ২০১২ সালে ডার্ক কুইটের সময়ে এমন রেকর্ড হয়েছিল। তখন ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত লিগে কুইট শুরু করা ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হয় লিভারপুল।

সাম্প্রতিক সময়ে সালাহ শুরু করা ম্যাচগুলোতে লিভারপুল হেরেছে ক্রিস্টাল প্যালেস, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার সিটি, নটিংহাম ফরেস্ট, বোর্নমাউথের বিপক্ষে।

একমাত্র জয়টি আসে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ ব্যবধানে। সেই ম্যাচেই সালাহ করেন চলতি মৌসুমে তার শেষ লিগ গোল।

২০১২ সালে কেনি ডালগ্লিশের শেষ সময়ে সেই বাজে ফর্মে লিভারপুল লিগ শেষ করেছিল অষ্টম স্থানে। মৌসুম শেষে ক্লাব ছাড়েন কুইট।

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে লিভারপুল। এখন পর্যন্ত তারা খেলেছে মোট ২৩টি ম্যাচ। আর অর্জন করেছে ৩৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট পেছনে রয়েছে লিভারপুল। এদিকে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

লিভারপুলে সালাহর নামে যুক্ত হলো বিব্রতকর রেকর্ড

আপডেট সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬