ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

লাল কার্ডের বিপক্ষে চেলসির আবেদন

খেলাধুলা প্রতিনিধি,
400
থিবো কুরতোয়ার লাল কার্ডের বিপক্ষে আবেদন করেছে চেলসি। শনিবার স্টামফোর্ড ব্রিজে মওসুমে নিজেদের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ম্যাচের ৫২ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড বাফেতিম্বি গোমেজকে ডি বক্সের মধ্যে সরাসরি বাধা দিয়ে লাল কার্ড দেখেন চেলসির গোলরক্ষক থিবো কুরতোয়া। ওই অপরাধে পেনাল্টি পায় সোয়ানসি। সেখান থেকে গোল করে সোয়ানসিকে ২-২ গোলে সমতায় ফেরান গোমেজ। এরপর দুই দল গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় চেলসি ও সোয়ানসিকে। চেলসির করা আপিল মঙ্গলবার খতিয়ে দেখবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। যদি তাদের আপিল খারিজ হয়ে যায় তবে আগামী রোববার ইত্তিহাদে স্বাগতিক ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে পারবেন না বেলজিয়ান গোলরক্ষক থিবো কুরতোয়া। চলতি মওসুমে স্টোক সিটিতে থেকে চেলসিতে যোগ দেয়া গোলরক্ষক আসমির বেগোভিক সেদিন কুরতোয়ার বদলে ম্যাচের বাকি সময় গোলবারের নিচে দাঁড়ান। লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেন নি চেলসির কোচ হোসে মরিনহো। তবে ওই লাল কার্ডের কারণেই চেলসি পয়েন্ট খুইয়েছে বলে মনে করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

লাল কার্ডের বিপক্ষে চেলসির আবেদন

আপডেট সময় : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫