ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

রাষ্ট্রপতির হাতে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা বই

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে লেখা বই ‘গণতন্ত্রের বহ্নিশিখা: শেখ হাসিনা’ রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল।মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধিটি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে বইটি তুলে দেন।

অর্জন-সাফল্য, স্বীকৃতি-সংগ্রামী অভিযাত্রা নিয়ে রাজনীতিবিদ, কবি-লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইনবিদ, নারী উন্নয়ন নেত্রীসহ দেশের বিভিন্ন শ্রেণী-পেশার বরেণ্য ব্যক্তিদের লেখা নিয়ে বই প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার উপ-পরিষদ।
বইটির সম্পাদনা পরিষদের সভাপতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের জানান, ‘বইটি প্রকাশের জন্য আওয়ামী লীগের প্রচার উপ-পরিষদকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এটি পাঠের মাধ্যমে দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম বাঙালির মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের অভিযাত্রা সম্পর্কে জানতে পারবে। বইতে চিত্র শিল্পীদের আঁকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিও রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সম্পাদনা পরিষদের সদস্য তারিক সুজাত, সুভাষ সিংহ রায়, সাদিকুর রহমান।
সূত্র : বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রাষ্ট্রপতির হাতে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা বই

আপডেট সময় : ০৪:৫১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭