ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

রাজনৈতিক দলের বাইরেও নাম চাইতে পারে সার্চ কমিটি

ঢাকা : রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের বাইরে থেকেও প্রয়োজনে সার্চ কমিটি নাম সংগ্রহ করতে পারে। আজ বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

সচিব জানান, আগামীকাল বিকেল ৪টায় সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজকে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটি মতবিনিময় করেছে। বিশিষ্ট নাগরিকদের মূল্যবান পরামর্শ শুনেছেন। সব কিছু বিবেচনা করে আগামী ৮ তারিখের মধ্যে একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করা সম্ভব হবে।

এর আগে বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চারজনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসে সার্চ কমিটি।

ওই চারজন হলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা ও আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

এর আগে গতকাল মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে পাওয়া নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।

গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা।

গত শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ইসি গঠনে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠকের পর সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের মতামত নেয় কমিটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রাজনৈতিক দলের বাইরেও নাম চাইতে পারে সার্চ কমিটি

আপডেট সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭