ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

রাজধানীর পল্লবীতে গুলিবিদ্ধ মুদি দোকানদার; তদন্তে পুলিশ

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে মুহাম্মদ হোসেন দীপু নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন। পরে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ দিপুর স্ত্রী আফরোজা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবী থানার ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের এক নম্বর বাসার নিচে দাঁড়িয়েছিল তার স্বামী। এ সময় অজ্ঞাত তিনজন মুখোশধারী মোটরসাইকেলে এসে তার বাম পায়ে হাঁটুর উপরে গুলি করে। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম জানান, ইতোমধ্যে ঢাকা মেডিকেলে একটি টিম পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে একটি টিম আছে।

ঘটনার তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন ওসি জাহাঙ্গীর আলম।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রাজধানীর পল্লবীতে গুলিবিদ্ধ মুদি দোকানদার; তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬