ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মোবাইল ব্যাংকিংয়ে ছবির সিদ্ধান্ত স্থগিত

529

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোন গ্রাহক ৫ হাজার টাকার বেশি পাঠালে বা উত্তোলন করলে ওই গ্রাহকের ছবি তুলে রাখার জন্য সম্প্রতি নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে মঙ্গলবার অন্য আরেকটি প্রজ্ঞাপন জারি করে সে সিদ্ধান্ত স্থগিত করা হয়। এ ছাড়া, ৬ মাসের মাধ্যে সিম রেজিস্ট্রেশন ও রিরেজিস্ট্রেশনের যে বাধ্যবাধকতা আরোপ করা হয় সে সময়সীমাও প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, মোবাইল ব্যাংকিং সেবা দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ২৮টি ব্যাংককে অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত এই সেবাটি চালু করতে সক্ষম হয়েছে ২০টি ব্যাংক। এই ব্যাংকগুলো মোবাইল ব্যাংকিং সেবা দিতে মোট ৫ লাখ ৩৮ হাজার ১৭০টি এজেন্ট নিয়োগ দিয়েছে। নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ। প্রতিদিন গড়ে ৪৩২ কোটি টাকা লেনদেন হয়। কার্যক্রমের থাকার মোবাইল বাংকগুলোর বিকাশ, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং, ইউক্যাশ, এমক্যাশ, মাই ক্যাশ. শিওর ক্যাশ, ওকে ক্যাশ, হ্যালো ক্যাশ, স্পট ক্যাশ, আইএফআইসি মোাবাইল ব্যাংক, ইত্যাদি।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সন্ত্রাসী অর্থায়ন, মানবপাচার বা অন্যকোন অপরাধমূলক কর্মকান্ডে অর্থসরবারহ ঠেকাতে সেবা প্রদানদারী ব্যাংক ও সাবসিডিয়ারী কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে গত ২ আগস্ট চিঠি পাঠায় পেমেন্ট সিস্টেমস বিভাগ।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকের কেওয়াইসিতে (নো ইউর কাস্টমার) প্রদত্ত তথ্যের সাথে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন তথ্যাবলী একই রকম এবং নির্ভুল করার লক্ষে সব গ্রাহকের মোবইল সিম আগামী ৬ মাসের মধ্যে রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশন করতে হবে। নতুন জারি করা প্রজ্ঞাপনের সময়সীমা তুলে দিয়ে শুধু রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। গ্রাহকদের দ্বারা রেজিস্ট্রেশন শেষে প্রমান কপি এজেন্টের মাধ্যমে সংগ্রহ করে তা যাচাই ও সংরক্ষণ করতে হবে। রেজিস্ট্রেশন করার লক্ষে প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রমের গ্রহনের উদ্যোগ নিতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মোবাইল ব্যাংকিংয়ে ছবির সিদ্ধান্ত স্থগিত

আপডেট সময় : ০৩:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫