ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মেক্সিকোর কাছে ক্ষমা চেয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক,
ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন মঙ্গলবার মেক্সিকোর কাছে ক্ষমা চেয়েছেন। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যবর্তী সীমান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়াল নির্মাণের সিদ্ধান্তের সাফাই গেয়ে টুইটারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জন্যে তিনি এ ক্ষমা চান।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে কথা বলার সময় ইসরায়েলের প্রেসিডেন্ট রিভলিন এ ব্যাপারে মেক্সিকোর কাছে ক্ষমা চান এবং এ দু’দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেন।

সপ্তাহান্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবৈধ অভিবাসী প্রবেশ এবং মাদক পাচার ঠেকাতে মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করে টুইট করেন।

নেতানিয়াহু শনিবার এক টুইটার বার্তায় বলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে দেয়া ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক। আমি ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর একটি দেয়াল নির্মাণ করেছি। এর ফলে সকল অবৈধ অভিবাসীর প্রবেশ বন্ধ হয়েছে। একটি একটি বড় সফলতা এবং একটি ভাল ধারণা।’

ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্যের পরপরই মেক্সিকোর পক্ষ থেকে এর কঠোর সমালোচনা করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের মন্তব্যের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে নেতানিয়াহুর বার্তা প্রত্যাখান করে এর নিন্দা জানানো হয়।

সূত্র: বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মেক্সিকোর কাছে ক্ষমা চেয়েছে ইসরায়েল

আপডেট সময় : ০৬:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭