ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মুসলিম কমিউনিটির পক্ষে বৃটিশ পার্লামেন্টে সোচ্চার রুশনারা আলী এমপি

লন্ডন : মুসলিম দেশগুলোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলী। এ নিষেধাজ্ঞা বিভক্তির উল্লেখ করে মঙ্গলবার বৃটিশ পার্লামেন্টে এক বক্তৃতায় তিনি বলেন, মুসলিম অভিবাসীদের আমেরিকা প্রবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা আসলেই খুবই বিভক্তির ও বিপদের। এটি পুরো মুসলিম বিশ্বেই একটি বেদনাদায়ক বার্তা পৌঁছে দিয়েছে। এটি ইউরোপসহ ও এখানকার (যুক্তরাজ্যের) মুসলমানদেরও বেদনা দিয়েছে।

তিনি বলেন, মাননীয় স্পিকার। একজন মুসলিম হিসেবে এ বিষয়টিকে আমিও গভীর উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ মনে করি। মিশ্র সংস্কৃতির দেশগুলোতেও আমি এখন এ আতংক বোধ করছি। উদাহরণস্বরুপ বলা যেতে পারে কানাডার কথা। যখন কোন নেতা বিভক্তি ও ঘৃণার বার্তা ছড়ায় সাহস ও নেতৃত্বের বিপরীতে তখন মূলত তা বিশ্বের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে।

বৃটেনকে এ নিষেধাজ্ঞার ব্যাপারে সোচ্চার হবার আহবান জানিয়ে রুশনারা বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এ আবেদন করে যে, বর্তমান বিশ্বে যে সম্প্রদায়টি পুরো ইউরোপে এখন তাদের নিরাপত্তা নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন আছে তাঁরা কি তাদের নিরাপত্তা রক্ষায় সোচ্চার হবেন ও সাহসিকতার পরিচয় দিবেন। বিশেষ করে ট্রাম্পের এ নির্বাহী আদেশের পর এ উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মুসলিম কমিউনিটির পক্ষে বৃটিশ পার্লামেন্টে সোচ্চার রুশনারা আলী এমপি

আপডেট সময় : ০৭:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭