ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভ্যালেন্টাইন্‌স ডে পালনে পাকিস্তানের নিষেধাজ্ঞা

ভ্যালেন্টাইন্‌স ডে পালন এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রচার নিষিদ্ধ করল পাকিস্তান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এই রায় দিয়েছে। এই উত্সব মুসলিম ধর্মবিরোধী হওয়াতেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে আদালত।
আব্দুল ওয়াহিদ নামে পাকিস্তানের এক নাগরিক ইসলামাবাদ হাইকোর্টে ভ্যালেন্টাইন্‌স ডে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনে তিনি জানিয়েছিলেন, এই প্রথা মুসলিম ধর্মবিরোধী। দ্রুত এই প্রথাকে নিষিদ্ধ করা হোক দেশে। এর প্রচারও নিষিদ্ধ করা হোক পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে। সেই মামলারই রায় দিয়েছে আদালত।
আদালতের এই নির্দেশ যাতে সে দেশে যথাযথ রূপায়িত হয় তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পাকিস্তানের মিডিয়া রেগুলেটরি অথরিটি এবং ইসলামাবাদের মুখ্য কমিশনারকে।
পাকিস্তানে চির কালই ভ্যালেন্টাইন্‌স ডে সমালোচিত। বহু বার এই উত্সব পালনের জন্য ধর্মান্ধদের চোখ রাঙানি সহ্য করতে হয়েছে যুবক-যুবতীদের। তবে এর উপর আদালতের নিষেধাজ্ঞা এই প্রথম। বিবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভ্যালেন্টাইন্‌স ডে পালনে পাকিস্তানের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১১:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭