ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভূ-অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ: বিশ্বব্যাংক

1342
ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে যা অর্থনৈতিক উন্নতির গতিকে বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্বব্যাংকের বিশ্বষজ্ঞরা। সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অ্যানেট ডিক্সন ও সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া ভারতের দিল্লিতে তিন দিন ব্যাপী ‘সাউথ এশিয়ান ইকোনমিক কনক্লেভ’এ এমনটাই বলেছেন।

অ্যানেট ডিক্সন বলেন, ‘ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝামাঝি। এই সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন করতে পারে।’

বাংলাদেশের এই সম্ভাবনার কথা বলে তিনি বলেন, বাংলাদেশের নেতারা এই ব্যপারে সচেতন এবং উন্নয়নের জন্য একে কাজে লাগাতেও আগ্রহী। সোমবার দুপুরে সাংবাদিকদেরকে ডিক্সন বলেন, ‘বাংলাদেশ তার বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে অধিকাংশ সমস্যা মিটিয়ে ফেলেছে, যা পাকিস্তান পারেনি। পাশাপাশি বাংলাদেশ সরকার নিজস্ব অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নে মনোযোগ কেন্দ্রীভূত করেছে। সারা বিশ্বে এটি প্রশংসা পেয়েছে।’

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া বলেন, ভারত বর্তমান বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ। দেশটি ‘লুক-ইস্ট’ বা পূর্ব মুখী নীতি গ্রহণ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোকে সংযুক্ত করার চেষ্টা করছে। আর বাংলাদেশকে ছাড়া তা সম্ভব নয় বলে মনে করেন কাঠুরিয়া।

এ কারণে আঞ্চলিক যোগাযোগের উন্নয়নে বিনিয়োগ বাড়া উচিৎ মন্তব্য করে কাঠুরিয়া বলেন, ‘এতে বাংলাদেশের উপর দিয়ে যে বাণিজ্য হবে, তা থেকে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। বাংলাদেশের উপর দিয়ে ভারতের মূল ভূখণ্ড ও উত্তর-পশ্চিম অংশের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন থেকেও কম টাকা আসবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভূ-অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ: বিশ্বব্যাংক

আপডেট সময় : ১০:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫