ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভাসমান বোতলে শত বছরের পুরনো চিঠি

স্টাফ রিপোর্টার,
678
মেরিন বায়োলোজিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সাগরে ভেসে আসা একটি বোতলের ভেতর যে পোস্টকার্ড পাওয়া গেছে তার বার্তাটি শত বছরের পুরনো। ১০৮ বছরেরও বেশি সময় আগে এই বোতলটি সাগরে ছুড়ে ফেলা হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে জার্মানির আমরাম সমুদ্রতীরে এক নারী এ বোতলটি খুঁজে পান।

গবেষকরা ধারণা করছেন, ১৯০৪ থেকে ১৯০৬ সালের মাঝামাঝি কোনও এক সময় বোতলটি উত্তর মহাসাগরে ছোড়া হয়েছিল।

পোস্টকার্ডে বলা হয়েছে, বোতলটি যুক্তরাজ্যের ‘মেরিন বায়োলজিকাল অ্যাসোসিয়েশন’ এর ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়।

সাগরে ভেসে আসা বোতলে পাওয়া গেলো ১০৮ বছরেরও পুরনো বার্তা!
জর্জ পার্কার বিডার নামে একজন গবেষক এ বোতলগুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, সমুদ্রের ঢেউয়ের গতিবিধি নিয়ে গবেষণার অংশ হিসেবে তারা প্রায় এক হাজার বোতল সমুদ্রে ছুড়ে ফেলেছিলেন।

প্রতিটি বোতলে একটি করে পোস্টকার্ড ঢুকিয়ে দেয়া হয়। পোস্টকার্ডে লেখা ছিল, বোতল ফেরত দেয়ার বিনিময়ে প্রত্যেককে এক শিলিং করে দেয়া হবে।
জার্মানির ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী ম্যারিয়ান উইঙ্কলেরকে বোতলটির জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পুরনো আমলের শিলিং দেয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভাসমান বোতলে শত বছরের পুরনো চিঠি

আপডেট সময় : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫