ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভারতে থাকতে চাইলে গো-মাংস ছাড়তে হবে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার বলেছেন, মুসলমানরা ভারতে বসবাস চালিয়ে যেতে পারে। তবে এ জন্য তাঁদের গরুর মাংস খাওয়া ছাড়তে হবে।

শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতে গরু হলো বিশ্বাসের বস্তু। এ কারণে মুসলমানদের গো-মাংস খাওয়া ছাড়তে হবে।

ক্ষমতাসীন বিজেপির নেতা ও হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাবেক নেতা বলেন, দাদরির ঘটনা ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে।

খাত্তার ভগবত গীতা থেকে উদ্ধৃত করে বলেন : গরু ও সরস্বতী নদী বিশ্বাসের বিষয়। গরুর মাংস খাওয়া ছাড়লে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ভঙ্গ হবে না।

এ বিষয়ে গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় নীরবতা ভেঙে বলেন, এ ধরনের ঘটনা বিজেপি সমর্থন করে না। দাদরির ঘটনা ও মুম্বাইয়ে পাকিস্তানি গজলশিল্পী গুলাম আলির অনুষ্ঠান বাতিল হওয়া দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি উত্তরপ্রদেশের দাদরি এলাকায় গরুর মাংস খাওয়া ও ফ্রিজে রাখার গুজবে মোহাম্মদ ইকলাখ নামের এক ব্যক্তিকে হত্যা করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এছাড়া বুম্বাইয়ে পাকিস্তানি গজলশিল্পী গুলাম আলির অনুষ্ঠান বাতিল করা হয় সিবসেনার বিরোধিতার মুখে।

Manohar-Lal-Khattar5PTI

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভারতে থাকতে চাইলে গো-মাংস ছাড়তে হবে

আপডেট সময় : ০২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫