ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
চলতি সপ্তাহে ব্যাংক থেকে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারবেন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

১০ আগস্ট, শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক দুই লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনও পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার একজনের সর্বোচ্চ ১ লাখ টাকা তোলার সুযোগ ছিল।

অবশ্য কোনো ব্যবসায়ী বেতন-ভাতা পরিশোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে। আবার প্রবাসীর বড় অংকের টাকা আসলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনো সমস্যা নেই।

চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বা কোনো লেনদেনে সন্দেহ হলে সেটি বন্ধ করারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকাররা বলছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন। সে কারণেই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ ওই নির্দেশনা দেয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও (বিএফআইইউ) দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক লেনদেনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না

আপডেট সময় : ০১:৪০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪