ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বিন লাদেনের দেহরক্ষীকে সৌদি আরবে হস্তান্তর

1296
যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে বন্দি ওসামা বিন লাদেনের দেহরক্ষী হিসেবে চিহ্নিত আব্দুল শালাবিকে সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পেন্টাগন।

কারাবন্দি শালাবি ২০০৫ সাল থেকে অনশন করে আসছেন। এপ্রিলে শালাবির স্বজনেরা ‘যত দ্রুত সম্ভব’ তাকে নিজ দেশ সৌদি আরবের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছিল। আর্জিতে তাকে যুক্তরাষ্ট্রের নিরপত্তার জন্য উল্লেখযোগ্য ও ধারাবাহিক হুমকি বলে বিবেচনা করা উচিত নয় বলেও দাবি করা হয়েছিল। কিউবা থেকে লিজ নেওয়া জায়গা গুয়ান্তানামোতে বে-তে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটিতে প্রতিষ্ঠিত বিশেষ ওই কারাগারটিতে শালাবি সাড়ে ১৩ বছর ধরে বন্দি ছিলেন। তাকে হস্তান্তরের পর কারাগারটিতে এখন ১১৪ জন বন্দি আছেন বলে জানিয়েছে পেন্টাগন।
৩৯ বছর বয়সী শালাবিকে আল কায়েদার সদস্য ও গোষ্ঠীটির নিহত প্রতিষ্ঠাতা বিন লাদেনের দীর্ঘদিনের দেহরক্ষী হিসেবে বর্ণনা করেছে পেন্টাগন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এ যুক্তরাষ্ট্রে চালানো হামলার জন্য শালাবিও প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানিয়েছে তারা। পেন্টাগনের ২০০৮ সালের এক নথি থেকে জানা যায়, ২০০১ সালে বিন লাদেনের তোরা বোরা পার্বত্য কমপ্লেক্স থেকে পালিয়ে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত পার হওয়ার সময় শালাবি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ২০০২ সালে তাকে গুয়ান্তানামো কারাগারে নিয়ে আসা হয়েছিল।

শালাবিকে সৌদি আরব সরকারের হাতে’ তুলে দেওয়ার মাধ্যমে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গুয়ান্তানামোর দুজন বন্দিকে নিজ নিজ দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলো যুক্তরাষ্ট্র। এর আগে গত বৃহস্পতিবার ২০০২ সাল থেকে এই কারাগারটিতে বন্দি থাকা ইউনিস আব্দুর রহমান চেকৌরিকে মরক্কোর কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বিন লাদেনের দেহরক্ষীকে সৌদি আরবে হস্তান্তর

আপডেট সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫