ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সার্চ কমিটি প্রধান

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছেন। এই কমিশনের বাকি সদস্যরা হলেন, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার।

বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বছর একজন নারী সদস্যকে যুক্ত করাসহ সদস্য সংখ্যাও ৫ থেকে ৬ এ আনা হল। এ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দল থেকেও রাষ্ট্রপতিকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
বুধবার দুপুরে রাষ্ট্রপতির দফতর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির তালিকা প্রেরণ করা হয়।
জানা গেছে, সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৯৯ সালে সহকারি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ইতোমধ্যে বিএনপি ঘোষিত সার্চ কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিয়ে তারা ক্ষুব্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সার্চ কমিটি প্রধান

আপডেট সময় : ০৮:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭