ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বাংলাদেশ সফরে আসছেন সৌদি বাদশাহ

বাংলাদেশ সফরে আসছেন সৌদি বাদশাহ
আমীর চারু, সৌদি আরব

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে যাবার আগ্রহ প্রকাশ করেছেন বলে দেশটির একটি জাতীয় দৈনিক জানিয়েছে।ওই পত্রিকার প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের শেষ দিকে বা মার্চের প্রথম ভাগে এই সফর হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কুটনৈতিক এর বরাত দিয়ে সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আল নূর এই খবর প্রকাশ করেছে। ওই কূটনীতিক জানান, আরবের বাইরে মিত্র হিসেবে পাকিস্তানকে সর্বাধিক গুরুত্ব দিত সৌদি আরব। কিন্তু সে দেশে একাধিক নাশকতার পরিকল্পনায় পাকিস্তানিদের সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারক পর্ষদ পাকিস্তানের বিকল্প হিসেবে অন্য মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্কের টানাপড়েন, বিনিয়োগে ধস, তেলের দাম পড়ে যাওয়ার কারণে অর্থনৈতিক মন্দা কাটাতে মুসলিম রাষ্ট্র গুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ স্থানান্তরের বিষয়ে ভাবছে দেশটি।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান গ্রহণ করলেও স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রেখেছে সৌদি আরব।

আল নূর এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সৌদি বাদশাহের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং অন্যান্য খাতে সহযোগিতার দ্বার উন্মুক্ত হবে। এ ছাড়াও সৌদি আরবের নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত জোটে বাংলাদেশের সমর্থনের কারণেও দেশটি বাংলাদেশের সঙ্গে বিনিয়োগেসহ পররাষ্ট্র সংক্রান্ত সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহর রাষ্ট্রীয় সফরের দিনক্ষণ ঠিক না হলেও সুবিধাজনক সময়ে বাদশাহকে লালগালিচা সংবর্ধনা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের একাধিক কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাংলাদেশ সফরে আসছেন সৌদি বাদশাহ

আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭