ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ফ্রান্সে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের মাঝ আকাশে দু’টি যুদ্ধবিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর বিমানগুলো মাটিতে আছড়ে পড়ে।

১৪ আগস্ট, বুধবার দেশটির বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, দেশটির উত্তরপূর্বাঞ্চলে দুই যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাফায়েলের তৈরি বিমানগুলো সেইন্ট ডিজিয়ার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে মাঝ আকাশে বিমান দুটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন প্যারিসে কর্মরত বিমানবাহিনীর এক মুখপাত্র।

এদিকে দুই বিমানের মধ্যে এক বিমানের পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সমর্থ হন। কিন্তু অপর বিমানের একজন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। তাদেরকে খুঁজে বের করতে অভিযান চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ফ্রান্সে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ২

আপডেট সময় : ১০:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪