ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীকে পাঠানো ড. কামালের চিঠিতে যা আছে

নিউজ ডেস্ক:: দ্বিতীয় দফায় সংলাপ চেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের প্যাডে ড. কামাল হোসেন স্বাক্ষরিত এই চিঠি রোববার দুপুর পৌনে ১২টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌঁছে দেন গণফোরামের তিন নেতা আ ও ম শফিক উল্লাহ, জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক হোসেন।

ড. কামাল হোসেনের পাঠানো চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরা হল- প্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা নেবেন। গত ১ নভেম্বর ২০১৮ তারিখে গণভবনে অনুষ্ঠিত সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির ব্যাপারে আলোচনা হয়েছে। এ আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

দীর্ঘ সময় পর্যন্ত আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেদিন আপনি বলেছিলেন- আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই পরিপ্রেক্ষিতে অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করার লক্ষ্যে অতিজরুরি ভিত্তিতে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আবারও সংলাপে বসতে আগ্রহী।

এ ক্ষেত্রে দফাগুলোর সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয়পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনা আবশ্যক।’

‘আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়ে ৩ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবরে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রধানমন্ত্রীকে পাঠানো ড. কামালের চিঠিতে যা আছে

আপডেট সময় : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮