ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘প্রকাশক হত্যা এবং টিআইবি-অ্যামনেস্টির বক্তব্য এক সূত্রে গাঁথা’

2106
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আসলে প্রকাশক হত্যা, তাদের উপর হামলা এবং টিআইবি ও অ্যামনেস্টির বক্তব্য এক সূত্রে গাঁথা।’ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টায় মুক্তিযোদ্ধাদের নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন, দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।’

মুক্তিযোদ্ধাদের নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে মুক্তযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন মঞ্চ। শনিবার সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এই প্রকাশনী থেকে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন। দীপনের লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে রাজধানীর লালমাটিয়ায় অভিজিতের বইয়ের আরেক প্রকাশনা শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা হয়। সেখানে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করে হামলাকারীরা।

শাজাহান খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্দেশে বলেন, ‘অনতিবিলম্বে আপনাদের বক্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় আপনাদের দম্বকে চূর্ন-বিচূর্ন করে দেওয়া হবে। বক্তব্য প্রত্যাহার না করলে আমরা শিগগির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেব।’ মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সহ-সভাপতি ইসমত কাদের গামার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মালেক ভূইয়া, যুগ্ম-সম্পাদক আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘প্রকাশক হত্যা এবং টিআইবি-অ্যামনেস্টির বক্তব্য এক সূত্রে গাঁথা’

আপডেট সময় : ১০:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫