ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পশ্চিমবঙ্গে জেল থেকে পালিয়েছে তিন বাংলাদেশি

কলকাতা প্রতিনিধি : পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা সংশোধনাগার থেকে পালিয়েছে তিন সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দি। রবিবার দুপুরে জেলের নর্দমার লোহার শিকের ঢাকনা ভেঙে পালায় ওই তিন বন্দি।
পালিয়ে যাওয়া ওই তিন বন্দির মধ্যে অব্দুল রসিদকে (২৮) ফের আটক করতে সক্ষম হলেও বাকি আব্দুল মাজিদ (৪০) ও আশরাফুল আলমকে (১৮) আটক করতে পারেনি পুলিশ।
সংশোধনাগার সূত্রে জানা গেছে, বেআইনি অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়া এই তিন বন্দির প্রত্যেকের দুই বছরের সাজা হয়েছিল। রবিবার বিকেলে বন্দিদের সংখ্যা গোনার সময় বিষয়টি সংশোধনাগার কর্তৃপক্ষের নজরে আসলে তারা দ্রুত পদক্ষেপ করে। রবিবারই সংশোধনাগার এলাকা থেকে বেশ কিছু দূরে সুকটাবাড়ি বাজার থেকে বন্দি আব্দুল রসিদকে ফের আটক করে পুলিশ। যদিও এখনো পলাতক অপর দুই সাজাপ্রাপ্ত বন্দি।
সংশোধনাগার পরিদর্শক খোকন মিয়া পুরো ঘটনা নিয়ে বিভাগে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন। এই বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কী না তা তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পশ্চিমবঙ্গে জেল থেকে পালিয়েছে তিন বাংলাদেশি

আপডেট সময় : ০৫:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭