ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নীলক্ষেত থেকে ধানমন্ডি পর্যন্ত হচ্ছে ‘ডিজিটাল সড়ক’

নিউজ ডেস্ক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উন্নয়নকে আরো একধাপ এগিয়ে নিতে পুরোদমে কাজ করে যাচ্ছেন মেয়র সাঈদ খোকন। খুব দ্রুত সময়ের মধ্যে সকল স্থানে এলইডি লাইট দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র।

আর আরো উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য ধানমন্ডি শেখ কামাল সরণির রাপা প্লাজা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ককে সম্পূর্ণ ডিজিটাল করা হবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে ডিএসসিসি।
এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের ব্যাংক ফ্লোরে আয়োজন করা হয় ‘ডিজাইন ও মডেল প্রদর্শনী’র।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এই প্রদর্শনীতে ৩১টি দলে স্থপতিরা নিজ নিজ ডিজাইন ও মডেল প্রদর্শন করেন। এর মধ্যে দুটি দলকে প্রথম ও দ্বিতীয় ঘোষণা করা হয়।

বেলা ১১টায় নগর ভবনের সেমিনার হলে এই দলগুলোর ডিজাইন ও মডেল নিয়ে আলোচনা ও মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, স্থপতিদের ডিজাইন ও মডেল অনুযায়ী নীলক্ষেত থেকে রাপা প্লাজা (পুরান ২৭ নম্বর রোড) পর্যন্ত ‘ডিজিটাল সড়ক’ করা হবে। যাত্রী ছাউনি ও সড়কের বিভিন্ন স্থানে মুঠোফোনের চার্জারসহ বিভিন্ন সেবার ব্যবস্থা থাকবে। নগরবাসীকে এর যথাযথ ব্যবহার করতে হবে।

তিনি বলেন, ডিএসসিসি এলাকা পরিষ্কার রাখতে পাড়া-মহল্লায় প্রায় পাঁচ হাজার ময়লা রাখার পাত্র (ওয়েস্ট বিন) স্থাপন করা হয়েছিল। কিন্তু কয়েক শত বিন চুরি হয়ে গেছে। এভাবে যাতে ডিজিটাল সড়কের সেবা ব্যবস্থার অপব্যবহার না হয়, সে জন্য নাগরিকদের আরও সচেতন হতে হবে।

সাঈদ খোকন বলেন, নগরীর জলাবদ্ধতা কমাতে স্থপতিদের নির্দেশনা অনুযায়ী কাজ করছে ডিএসসিসি। গত বছর প্রায় ৫০ শতাংশ এলাকার জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। বাকি এলাকাগুলো এবার আর জলাবদ্ধতা হবে না। এ ছাড়া আগামী জুনের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে এলইডি বাতি লাগানো সম্পন্ন হবে।

অনুষ্ঠানে স্থপতি মোবাশ্বের হোসেন, রফিক আজম, ডিএসসিসি কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নীলক্ষেত থেকে ধানমন্ডি পর্যন্ত হচ্ছে ‘ডিজিটাল সড়ক’

আপডেট সময় : ০৬:৫৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭