ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা দিচ্ছে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক:: প্রথমবার সংলাপের এক সপ্তাহ না পেরোতেই আওয়ামী লীগের সঙ্গে আবার সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার ঐক্যফ্রন্টের চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আবার সংলাপের জন্য ৭ নভেম্বর বেলা ১১ টায় সময় দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী গতকাল রোববার রাতে ঐক্যফ্রন্টের সঙ্গে আবার সংলাপে বসার কথা জানিয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, গত ১ নভেম্বর রাতে গণভবনে অনুষ্ঠিত সংলাপের পর বেশ কয়েকবার বৈঠকে বসেছে ঐক্যফ্রন্টে নেতারা। আর এসব বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে নতুন করে সংলাপের বিষয়টি এসেছে। জানা গেছে, এবারের সংলাপে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের দাবির বদলে তিনটি বিকল্প প্রস্তাব করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

১. মন্ত্রিসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতির অধীনের নির্বাচনের প্রস্তাব দেবে ঐক্যফ্রন্ট।

২. প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই থাকবেন। কিন্তু নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী পদটি হবে নিষ্ক্রিয় একটি পদ।

৩. রাষ্ট্রপতির নেতৃত্বে শক্তিশালী নির্বাচন কমিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা দিচ্ছে ঐক্যফ্রন্ট

আপডেট সময় : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮