ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দুই দশক পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান, ২৯ জানুয়ারি নির্বাচনি জনসভা

দীর্ঘ প্রায় বিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজ পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামী বৃহস্পতিবার বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে তার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হয়েছেন তারেক রহমান। এ কারণে তার আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তেজনা ও উৎসবের আমেজ দেখা দিয়েছে।

রোববার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভার স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন। মাঠের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ বলেন, বগুড়াবাসী তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে মুখিয়ে আছে। জনসভা সফল করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সমাবেশটি জনসমুদ্রে রূপ নেবে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর সড়কপথে বিভিন্ন এলাকায় পথসভা করতে করতে পরদিন ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন তিনি।

লন্ডনে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরাঞ্চল সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং পরে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত বড় জনসভাগুলোতে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।

তার আগমন উপলক্ষে গাবতলী ও বগুড়া সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তোরণ নির্মাণের পাশাপাশি ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দুই দশক পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান, ২৯ জানুয়ারি নির্বাচনি জনসভা

আপডেট সময় : ১২:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬