ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দলের দেওয়া ​নাম নিয়ে বৈঠকে অনুসন্ধান কমিটি

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটির কাছে ২৫টি রাজনৈতিক দল নাম দিয়েছে। দুটি দল নাম না দিলেও চিঠি দিয়ে নাম না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নামগুলো ৬ সদস্যের অনুসন্ধান কমিটির সদস্যদের কাছে দেওয়া হয়। কমিটির সদস্যরা এই নামগুলো যাচাই-বাছাই করতে বিকেল চারটার কিছু পরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেছেন।

বেলা পৌনে চারটার দিকে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ সচিবালয় থেকে নাম নিয়ে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের উদ্দেশে রওনা হন।

অনুসন্ধান কমিটি মোট ৩১টি রাজনৈতিক দলের কাছে নাম চেয়ে চিঠি পাঠায়। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ ২৫টি দল পাঁচটি করে নাম জমা দিয়েছে। দুটি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ (রব) চিঠি দিয়ে নাম না দেওয়ার কারণ উল্লেখ করেছে।

আর নাম বা কোনো চিঠি দেয়নি এমন চারটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম।

সরকারের একজন কর্মকর্তা বলেছেন, মন্ত্রিপরিষদে চিঠি দেওয়া ২৭টি দলের মধ্যে ২৫টি দলের মোট ১২৫টি নাম তাঁরা পৌঁছে দিয়েছেন। তাঁরা নামগুলোর মধ্যে মিল খোঁজেননি। এটা অনুসন্ধান কমিটিই করবে। ওই কর্মকর্তা বলেন, হয়তো একই নাম অনেকগুলো দল প্রস্তাব করেছে। সেটিই কমিটি যাচাই-বাছাই করে তাঁরা সিদ্ধান্ত নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দলের দেওয়া ​নাম নিয়ে বৈঠকে অনুসন্ধান কমিটি

আপডেট সময় : ০৫:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭