ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

তুষারঝড় ও তীব্র ঠান্ডায় যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 37

তুষারঝড় ও তীব্র শীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম এপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরাকানসাস, কানসাসসহ, ম্যাসাচুসেটস, টেনেসিসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসছে মৃত্যুর খবর। নিউইয়র্ক অঙ্গরাজ্যর রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তার শহরে গত দুই দিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে কয়েক জন সড়ক ও অন্যান্য দুর্ঘটনার জেরে মারা গেছেন। বাকিরা মারা গেছেন হাইপোথার্মিয়ায়।

উত্তর মেরু থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির দুই তৃতীয়াংশ এলাকা বর্তমানে পুরু তুষারস্তরের নিচে চাপা পড়েছে।

যুক্তরাষ্ট্রের ২০ কোটিরও বেশি মানুষের জন্য কোল্ড অ্যালার্ট জারি করেছে মার্কিন আবহাওয়া দপ্তর। দেশটির মোট জনসংখ্যা ৩৪ কোটি ৮৬ লাখের কিছু বেশি।

এদিকে ঝড়ো আবহাওয়া ও তীব্র ঠাণ্ডার কারণে হঠাৎ করে বিদ্যুৎ চাহিদা বেড়ে যাওয়ায় অচল হয়ে পড়েছে অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে বিপর্যয় দেখা দিয়েছে বিদ্যুৎ পরিষেবায়। লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছন্ন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণ সংস্থা পাওয়ার আউটেজ ডট কমের তথ্য অনুসারে, সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৬ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থতিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের নাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়াগত পরিস্থিতির কারনে বিমান চলাচলও স্থগিত আছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে রোববার বিভিন্ন মার্কিন বিমান বন্দরে বাতিল করা হয়েছে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট। সোমবার ১০ হাজরেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

তুষারঝড় ও তীব্র ঠান্ডায় যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬