ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

তাজমহলে শুক্রবার ছাড়া নামাজ পড়া নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের মসজিদে শুক্রবার বাদে নামাজ পড়া নিষিদ্ধ করেছে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)। তবে শুক্রবারের নামাজে শুধু স্থানীয়রাই অংশ নিতে পারবেন বলে জানিয়েছে এএসআই।

এএসআই বলছে, শুক্রবার তাজমহল বন্ধ থাকে। তাই স্থানীয়রা শুক্রবারের নামাজ পড়তে পারবেন এখানে। আর এজন্য তাদের কোনও প্রবেশ ফি দিতে হবে না। কিন্তু নামাজ অবশ্যই দুপুর দুইটার মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া অন্যান্য দিনের ক্ষেত্রে যেসব আগন্তুকরা টিকিট কেটে তাজমহল পরিদর্শন করতে ঢুকবেন তারা মসজিদে নামাজ পড়তে পারবেন।

মসজিদের ইমাম সাইয়েদ আদিক আলীর পরিবারের সদস্যরা এই মসজিদে কয়েক দশক ধরে নামাজ পড়ে আসছেন। তবে এজন্য তাদেরকে প্রতিমাসে কর্তৃপক্ষকে টাকা দিতে হয়েছে। তাই কর্তৃপক্ষের নতুন নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন মসজিদটির ইমাম। বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ সোমবার প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।

প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের প্রত্নতত্ত্ববিদ বসন্ত শংকর বলছেন, সর্বোচ্চ আদালতের আদেশই বাস্তবায়ন করেছে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ। তাজমহল মসজিদে কেবল শুক্রবারেই নামাজ হবে এবং নামাজে শুধু স্থানীয়রাই অংশ নিতে পারবেন।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে অনাবাসিকরা তাজমহল মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবেন না বলে একটি নিষেধাজ্ঞা জারি করেন আগ্রার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

তাজমহলে শুক্রবার ছাড়া নামাজ পড়া নিষিদ্ধ!

আপডেট সময় : ০২:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮