ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘জিএসপি’ নবায়নেও নাম নেই বাংলাদেশের

স্টাফ রিপোর্টার,
399
বাংলাদেশকে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি)-প্রাপ্ত রাষ্ট্রসমূহের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বের ১২২টি দেশের জিএসপি সুবিধা নবায়ন করে দেশটি। সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বাংলাদেশকে। জিএসপি সুবিধার তালিকা থেকে বাদ পড়ার কারণ হিসেবে পোশাক শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিতে অগ্নি ও ভবন নিরাপত্তা ইস্যুতে আরও অগ্রগতি প্রয়োজন বলে মনে করে দেশটি। ২০১৩ সালের জুন মাসে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাংলাদেশ শ্রমিক অধিকার নিশ্চিতে বিধিবদ্ধ যোগ্যতার প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল। এরপর বাংলাদেশ জিএসপি সুবিধা বা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা ফিরে পাওয়ার জন্য অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসলেও, তাতে লাভ হয়নি। ২০১৩ সালের ৩১শে জুলাইয়ের জিএসপি কর্মসূচি নবায়ন করলো মার্কিন প্রশাসন। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৯শে জুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ট্রেড প্রেফারেন্সেস এক্সটেনশন অ্যাক্ট’-এ স্বাক্ষর করেন। এর মাধ্যমে ২০১৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা অনুমোদন করেন তিনি। এর আগে ‘ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর) একটি আন্তঃসংস্থা পর্যালোচনা পরিচালনার পর বাংলাদেশের ব্যাপারে একটি সিদ্ধান্তে উপনীত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ গত বছর পোশাক শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিতে অগ্নি ও ভবন নিরাপত্তা ইস্যুগুলোতে উন্নতি করলেও, আরও অগ্রগতির প্রয়োজন রয়েছে বলে মনে করে ইউএসটিআর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘জিএসপি’ নবায়নেও নাম নেই বাংলাদেশের

আপডেট সময় : ০৬:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫