ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা বিভাগ

2121
১৭তম জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। প্রথম স্তরের ম্যাচে রংপুরের সঙ্গে ড্র করে শিরোপা নিশ্চিত করে খুলনা।

দ্বিতীয় স্থানে থাকা ঢাকা মেট্রোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে জাতীয় লিগের এ মৌসুমের চ্যাম্পিয়ন জিতলো আব্দুর রাজ্জাকের খুলনা দল। আর গতবারের চ্যাম্পিয়ন রংপুর প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে। প্রথম স্তরে উত্তরণ ঘটেছে বরিশাল বিভাগের। চট্টগ্রামে রংপুর-খুলনা ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৭ ওভার।

এরপর সোমবার তৃতীয় দিনের শেষে ৭ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে রংপুর। মঙ্গলবার শেষ দিনে আর ২০ রান যোগ করেই অলআউট হয়ে যায় রংপুর। জবাবে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে খুলনা ৭ উইকেটে ২৮৬ তুলে ইনিংস ঘোষণা করার পরই ড্র হয়ে যায় ম্যাচটি। এবার নিয়ে চতুর্থবারের মতো জাতীয় লিগের শিরোপা জিতল খুলনা, যা দ্বিতীয় সর্বোচ্চ। আর সর্বোচ্চ ৫টি করে শিরোপা জিতেছে রাজশাহী ও ঢাকা বিভাগ। খুলনা এর আগে ২০০২-০৩, ২০০৭-০৮ ও ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা বিভাগ

আপডেট সময় : ১১:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫