ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

চার লাখ ৯৯ হাজারে রানারের নতুন গাড়ি

চার লাখ ৯৯ হাজারে রানারের নতুন গাড়ি

অটোমোবাইল প্রতিবেদক,
ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ এবং দেশের অটোমোবাইল উৎপাদন ও পরিবেশনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড উন্নত প্রযুক্তির চার চাকার একটি প্রাইভেট কার বাংলাদেশের বাজারে এনেছে। নতুন এই গাড়ির নাম কিউট। এর দাম চার লাখ ৯৯ হাজার টাকা। পেট্রোল চালিত এ গাড়িটি সহজেই সিএনজিতে রুপান্তর করা যাবে। ফলে জ্বালানি সাশ্রয় হবে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার-২০১৭ এ গাড়িটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে রাজধানীর সোনারগাঁও হোটেলে।

মেলায় কথা হয় রানার অটোমোবাইলস লিমিটেডের সহকারি ব্যবস্থাপক (কর্পোরেট বিজনেস) নাঈম হাসান খানের সঙ্গে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘বাংলাদেশে পরিবহনের চাহিদা পূরণে রানারের ‘কিউট’ গাড়ি পরিবহন খাতে বড় অবদান রাখবে। গাড়িটির মূল্য ৪ লাখ ৯৯ হাজার টাকা। এ গাড়িটি এক লিটার পেট্রোলে ৩৫ কিলোমিটার যাবে ‘

নাঈম হাসান খান জানান, মার্চ মাসের শেষের দিকে ক্রেতারা গাড়িটি কিনতে পারবেন।

বাংলাদেশে এ গাড়িটির সোল ডিস্ট্রিবিউটর রানার অটোমোবাইলস লিমিটেড।

২১৭ সিসির এ গাড়িটিতে চালক সহ চারজন চড়া যাবে।

এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশ মূল্য নেই। এটি সকলের জন্য উন্মুক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

চার লাখ ৯৯ হাজারে রানারের নতুন গাড়ি

আপডেট সময় : ০৪:৫০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭