ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

গাজী মারুফ আহমেদের জানাজায় জনতার ঢল

ইফতেখার মোঃ নাবিল, সিলেট থেকে: মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গাজী মারুফ আহমেদের জানাজার নামাজ তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটায়।
জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
গাজী মারুফ আহমেদ গত সোমবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে শহরের লাইফ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা ঘাত-প্রতিঘাত ও রাজনৈতিক হয়রানি মোকাবিলা করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে একাধিক মামলার গ্লানি বইতে হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছোট সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গাজী মারুফ আহমেদের মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার বিনয়ী ও সদালাপী ব্যক্তিত্ব রাজনৈতিক সহকর্মীদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গাজী মারুফ আহমেদের জানাজায় জনতার ঢল

আপডেট সময় : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫