ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

গণতন্ত্র প্রশ্নে বাংলাদেশের অবস্থান ৮৫তম

1136
ব্রিটিশ পত্রিকা ইকোনোমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের হিসেবে গণতন্ত্র প্রশ্নে বাংলাদেশের অবস্থান ১১৭টি দেশের মধ্যে ৮৫তম।
অন্যান্য সূচকেও বাংলাদেশের পরিস্থিতি ভাল নয়।
এমন প্রেক্ষাপটে আজ বিশ্বজুড়ে জাতিসংঘ পালন করছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
এবছরের মূল প্রতিপাদ্য স্পেস ফর সিভিল সোসাইটি বা সুশীল সমাজকে জায়গা করে দিন।
এমন সময়ে এই দিনটি পালন করা হচ্ছে যখন বাংলাদেশে গত পৌনে দুবছর ধরে দেশটির বৃহৎ একটি রাজনৈতিক দল সরকার প্রক্রিয়ার বাইরে।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দলটি সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশগ্রহণই করেনি, ফলে ২০১৪ সালের ৫ই জানুয়ারির ওই নির্বাচনটি একতরফা হিসেবে প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে।
ফলে এখন প্রধান একটি দলের অংশগ্রহণ ছাড়াই যে সরকার দেশটিকে চালাচ্ছে, সেটি কতটা গণতান্ত্রিক?
রাষ্ট্রবিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওনক জাহান বলছেন, এটাকে ঠিক তত ভাল গণতন্ত্র বলে মনে করা হচ্ছে না। অনেকদিন ধরে মান নিয়ে প্রশ্ন চলছিল। কিন্তু প্রশ্নবিদ্ধ কোন নির্বাচন যতদিন হচ্ছিল না, ততদিন নিম্নমানের হলেও এটাকে লোকে গণতন্ত্র বলেই দেখত।
কিন্তু ২০১৪র পর থেকে যখন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আরম্ভ হল এবং একটা একতরফা নির্বাচন হয়ে গেল তারপর থেকেই গণতান্ত্রিক যে অবস্থান সেটা নিয়ে আন্তর্জাতিক মহল নানা প্রশ্ন করে চলেছে, বলছিলেন অধ্যাপক জাহান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গণতন্ত্র প্রশ্নে বাংলাদেশের অবস্থান ৮৫তম

আপডেট সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫