ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

খুলনার রুগ্ন শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি তারেক রহমানের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খুলনা শিল্প কলকারখানা আজ ধ্বংস করে দিয়ে গেছে লুটেরা সরকার। আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই রুগ্ন শিল্পকে আবার বিকশিত করবো ইনশাআল্লাহ।

সোমবার দুপুরে খুলনা খালিশপুর প্রভাতী স্কুল ময়দানে সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের এক্স আ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, দেশে অন্যতম একটি দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারে? তাদের আইডি না কি হ্যাক হয়ে গিয়েছিলো। এরা মিথ্যাবাদী। এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এরা আর যাই হোক দেশের কল্যাণ করতে পারে না। এদের থেকে জনগণ সচেতন থাকতে হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির রাজনৈতিক দল হিসেবে অতীতেও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। একইভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করলে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠন করতে হলে দল, মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না। হয়তো অন্য কাজ করা যায় কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের মানুষ তার মতামতের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। শুধু সেটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয়, এমনকি সেটি লোকাল নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ যদি কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কীভাবে তাকে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছিল। আজ সময় এসেছে, বাংলাদেশের মানুষ তার দাবি আদায়ের জন্য অবস্থান গ্রহণ করেছে।বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত একযুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল, ১২ তারিখে ইনশাআল্লাহ সেই অধিকার প্রয়োগ করবে।

সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খুলনার রুগ্ন শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি তারেক রহমানের

আপডেট সময় : ০৩:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬