ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

খাশোগির লাশ কেটে পাঁচটি স্যুটকেসে ভরা হয়’

আন্তর্জাতিক ডেস্ক:: সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিল তুরস্কের সরকারপন্থী সংবাদমাধ্যম সাবাহ।পত্রিকাটির দাবি খাশোগির লাশ কেটে পাঁচটি স্যুটকেসে ভরানো হয়। খবর আল-জাজিরার।

নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়,খাশোগির লাশ কেটে পাঁচটি স্যুটকেসে ভরিয়ে সৌদি কনস্যুলেটের (যেখানে খাশোগিকে হত্যা করা হয়) পাশে একটি ভবনে নিয়ে যাওয়া হয়।

ওই প্রতিবেদনে আরো বলা হয়,খাশোগি হত্যার মিশনে যোগ দেওয়া ১৫ জনের মধ্যে ৩ জন মাহের মোরেব, সালাহ তুবেগি এবং থার আল হারবি খাশোগির লাশ কেটে ও সেটি কনস্যুলেটের বাইরে পাচার করে।

এর মধ্যে মোরেব সৌদি বাদশা সালমানের প্রধান সহকারি ছিলেন।অন্যদিকে তুবেগি ছিলেন সৌদি ফরেনসিক বিভাগের প্রধান ও সৌদি সেনা বাহিনীর কর্নেল এবং আল হারবিকে গতবছর পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট বানানো হয়।

উল্লেখ্য, তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসের সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খুন হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়,তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবের দাবি,এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেহরক্ষিকে বরখাস্ত করা হয়েছে।গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে,খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খাশোগির লাশ কেটে পাঁচটি স্যুটকেসে ভরা হয়’

আপডেট সময় : ০২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮