ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

কৃষকদের ৩২ কোটি টাকা সহায়তা দেবে সরকার

1405
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং উন্নত ও নতুন উদ্ভাবিত ফসল আবাদে সরকার কৃষকদের ৩২ কোটি টাকার বেশি সহায়তা হিসেবে দেবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, দুই কর্মসূচিতে সরকারের ৩২ কোটি ৪৯ লাখ টাকার বেশি খরচ হবে।

তিনি জানান, এর মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২ জেলার দুই লাখ ২২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ২০ কোটি ৭৫ লাখ সাত হাজার ৫০০ টাকার বীজ, রাসায়নিক সার বিনামূল্যে দেয়া হবে। এছাড়া উন্নত জাতের ও নতুন উদ্ভাবিত ফসল আবাদে আরো ১২টি জেলার এক লাখ ৭১০ জন কৃষককে ১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৬৬০ টাকা সহায়তা দেয়া হবে। পুরো অর্থের জোগান মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে বলে জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, পাবনা, নওগাঁ, নাটোর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার চাষীদের জন্য গম, ভুট্টা, সরিষা ও আলু আবাদে পুনর্বাসন কর্মসূচি নেয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কৃষকদের ৩২ কোটি টাকা সহায়তা দেবে সরকার

আপডেট সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫