ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

কুরআন পড়ে শান্তি পান লিন্ডসে লোহান

বেশ কিছুদিন আগেই গুজব শোনা গিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হলিউড তারকা লিন্ডসে লোহান। অবশ্য এমন গুজবের যথেষ্ট কারণও ছিল। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইসলাম গ্রহণ করেছেন ক্যাপশন দিয়ে ছবি দিয়েছিলেন তিনি।

পরে অবশ্য সব ছবি সরিয়ে নিয়েছিলেন এই মীনগার্ল খ্যাত তারকা। তবে এবার একটি টিভি শোতে উপস্থিত হয়ে নিজের ইসলামি জীবন যাপনের কথা খোলাখুলিভাবেই জানিয়ে দিলেন লিন্ডসে।

সম্প্রতি কুয়েতের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে উপস্থিত হন লোহান। আর সেখানেই এই তারকাকে কুরআন শরিফ হাতে নিয়ে তোলা ছবিটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তখন লিন্ডসে জানান ‘আমি একটি ধর্মীয় গ্রন্থ হাতে নিয়ে ছবি তুলেছি নিজ তাগিদেই। যদিও সেটা আমেরিকানরা পছন্দ করেনি। কিন্তু তাতেও আমি আমার পথ থেকে সরে আসিনি।’

এছাড়াও লিন্ডসে বলেন, ‘আমি এ পর্যন্ত পবিত্র কুরআনের ১৫টি পাতা পড়েছি এবং তা পড়ার সময় আমি এক অন্যরকম শুদ্ধতা অনুভব করি।’

লিন্ডসে জানান, তিনি গত রমজানে তার এক কুয়েতি বন্ধুর সঙ্গে ৩টি রোজাও রেখেছেন। আজকাল নাকি তিনি নিয়মিত ইসলামের নিয়ম অনুযায়ী ধর্মীয় আরাধনা করে থাকেন।

ইসলাম ধর্ম গ্রহণের ফলে হলিউডে তার কাজ করার সম্ভাবনাও আর নেই বলে অনুষ্ঠানের উপস্থাপককে জানিয়ে দেন লিন্ডসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কুরআন পড়ে শান্তি পান লিন্ডসে লোহান

আপডেট সময় : ০৩:১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭