ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়েছে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক:: সাম্প্রতিক সময়ে গণস্বাস্থ্য কেন্দ্রে হামলার ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী।তিনি বলেন,‘জাতীয় ঐক্যফ্রন্টে তার যোগদানের কারণে রাজনৈতিক প্রতিপক্ষের সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলা হয়েছে।এই হামলা পরিকল্পিত’।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘গণস্বাস্থ্য কেন্দ্রে লুটতরাজ, নারীকর্মীদের লাঞ্ছনা এবং মামলা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যদিও জাফরুল্লাহ চৌধুরীর রাজনৈতিক প্রতিপক্ষ কে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে জবাবে তিনি সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি।

এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের ৭ জন সদস্য রয়েছে। এর মধ্যে তিনি একজন। এই অবস্থান থেকে তিনি আর সরে আসবেন না।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বেশ কিছু মামলার আসামি হয়েছেন ডা. জাফরুল্লাহ।মামলাগুলোর মধ্যে মাছ চুরি,জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে।এছাড়া ঢাকার আশুলিয়ার মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পিএইচএ ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়েছে: ডা. জাফরুল্লাহ

আপডেট সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮