ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

এক মঞ্চে আসছেন ড. কামাল-কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক:: এক মঞ্চে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন জানিয়ে আগেই ড. কামাল হোসেনের সঙ্গে থাকতে প্রকাশ্যে মনোভাব জানান কাদের সিদ্দিকী।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে তারা এক হচ্ছেন। আলোচনা সভায় ড. কামাল হোসেন প্রধান অতিথি থাকবেন। আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখবেন।

এর আগে গত ২৫ অক্টোবর রাতে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান কাদের সিদ্দিকী। ওইদিনই কামাল হোসেনকে দাওয়াত দিয়ে যান তিনি।

ওইদন কামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

এক মঞ্চে আসছেন ড. কামাল-কাদের সিদ্দিকী

আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮