ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইয়েমেনে ঈদের জামাতে বোমা হামলা, নিহত ২৯

This map shows the location of Aden and Sanaa in Yemen. Sanaa is the capital.

ইয়েমেনের রাজধানী সানায় একটি মসজিদে ঈদের নামাজে বড় ধরনের বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব ঈদ-উল-আজহার নামাজের সময় আল-বালিলি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সানার পুলিশ একাডেমির কাছেই বালিলি মসজিদটির অবস্থান। বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদি সৌদি আরব থেকে স্বেচ্ছানির্বাসন কাটিয়ে দক্ষিণাঞ্চলী শহর এডেন ফিরে আসার দুইদিনের মাথায় এই ঘটনা ঘটল। চলতি বছরের মার্চে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের অধিকাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে হাদির শেষ শক্ত ঘাঁটি এডেন ছেড়ে মিত্রদেশ সৌদি আরবে পালিয়ে যান তিনি। তখন থেকে হুতি বিদ্রোহীদের লক্ষ করে সৌদি নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে।

হাদির অনুগত বাহিনীর সঙ্গে মিলে এই জোট এডেনসহ কিছু এলাকা থেকে হুতি বিদ্রোহীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে। তবে এরপরও শিয়া হুতি বিদ্রোহীরা এখনো রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে।সাম্প্রতিক সময়ে সানায় বড় ধরনের বেশকিছু বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে অনেক হামলায় দায় স্বীকার করেছে সুন্নিভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইয়েমেনে ঈদের জামাতে বোমা হামলা, নিহত ২৯

আপডেট সময় : ১০:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫