ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘর্ষে নিহত ২০

ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক,
ইয়েমেনের পশ্চিম উপকূলে রাতে ছড়িয়ে পড়া ব্যাপক সংঘর্ষে বিদ্রোহী ও সরকারি সেনাসহ ২০ জন নিহত হয়েছে। সোমবার হাসপাতাল ও সরকারি সূত্র এ তথ্য জানায়।

সরকারি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়ার একদিন পর উপকূলীয় মিদি ও মোখা শহরে নতুন করে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে সামরিক এক সূত্র জানায়, সংঘর্ষে আজ সকাল পর্যন্ত ১৪ হুতি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুগত ছয় সৈন্য নিহত হয়েছে। হোদেইদা শহরের হাসপাতাল সূত্র আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দেশটির প্রেসিডেন্টের অনুগত বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ঐতিহাসিক বন্দর নগরী মখা থেকে শিয়া হুতি বিদ্রোহীদের উৎখাত করতে সরকারি বাহিনী অভিযান শুরু করে। বর্তমানে তাদের লক্ষ্য হচ্ছে, হোদেইদার প্রধান বন্দর দখল করা। এ অঞ্চলটি হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে।

সূত্র: এএফপি ও বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘর্ষে নিহত ২০

আপডেট সময় : ০৩:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭