ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইসি ও সংসদ নির্বাচন ইস্যুতে রাষ্ট্রপতিকে জাতিসংঘের চিঠি

বিশেষ প্রতিনিধি:নির্বাচন কমিশন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আগ্রহী জাতিসংঘ। এরই অংশ হিসেবে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন নিয়ে জাতিসংঘের সহায়তা বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি আবদুল হামিদকে চিঠি দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-কে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।

তারা আশাবাদী, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য রাষ্ট্র্রপতির সময় পাবেন। সূত্রটি জানিয়েছে তখন রবার্ট ওয়াটকিনসের নেতৃত্বে কয়েকটি দেশের কূটনীতিকরা এতে অংশ নেবেন। এদিকে, মায়ানমার সফরের পর রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে জানতে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত (র‌্যাপোটিয়ার) ইয়াং লি। রাখাইন কমিশনের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় এবং আলোচনা সম্পর্কে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সে সম্পর্কে আমরা জানতে চাই। আগামী নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। তিনি বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। এটা ইতিবাচক দিক। প্রক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইসি ও সংসদ নির্বাচন ইস্যুতে রাষ্ট্রপতিকে জাতিসংঘের চিঠি

আপডেট সময় : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭