ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইরান সফরে হিজাব পরার পক্ষে বিশ্বের প্রথম ‘নারীবাদী সরকার’

বিদেশ ডেস্ক

সুইডিশ বাণিজ্যমন্ত্রী অ্যান লিন্ডে
সুইডিশ সরকার জানিয়েছে, ইরান সফরকালে তাদের কর্মকর্তারা হিজাব পরবেন। এ নিয়ে বিতর্ক শুরুর পর বিশ্বের প্রথম ‘নারীবাদী সরকার’ গঠনের দাবি করা সুইডিশ সরকার ওই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলছে, এমনটা করা না হলে আইনভঙ্গ হবে।

গত সপ্তাহে সুইডেনের বাণিজ্যমন্ত্রী অ্যান লিন্ডের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি দল ইরান সফর করে। তখন সুইডিশ নারী কর্মকর্তারা হিজাব পরেছিলেন। এরপরই এক প্রখ্যাত ইরানি নারী অধিকারকর্মী ও সুইডিশ রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে পড়ে সুইডিশ সরকার।

লিবারাল পার্টির প্রধান জান জোরক্লুন্দ দাবি করেন, ইরান নারীদের অবদমিত করে রাখছে। তিনি বলেন, ‘নারীবাদী পররাষ্ট্রনীতির নামে এই সিদ্ধান্ত এক অধঃপতন।’

তিনি আরও বলেন, নারী কর্মকর্তাদের হিজাব না পরার নির্দেশ দেওয়াউচিত সুইডিশ সরকারের। আর আইনি বাধার জন্য যদি ইরানি কর্তৃপক্ষ সুইডিশ সরকারের অনুরোধ রক্ষা না করতে পারেন, তাহলে ওই বাণিজ্য যুক্তি সুইডেন বা তৃতীয় কোনও দেশে সাক্ষর হতে পারে।

সুইডেনের ‘নারীবাদী সরকার’

উল্লেখ্য, সুইডিশ সরকারে নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি। অফিশিয়াল ওয়েবসাইটেও সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির এই সরকার নিজেকে বিশ্বের প্রথম ‘নারীবাদী সরকার’ বলে দাবি করেছে। সেই সঙ্গে বিভিন্ন বিবৃতি ও বক্তব্যেও নীতিগতভাবে সুইডিশ সরকার নিজেকে ‘নারীবাদী’ বলে দাবি করে আসছে। ২০১৪ সালে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি সরকার গঠন করে।

সুইডিশ বাণিজ্যমন্ত্রী লিন্ডে স্থানীয় অ্যাফটোনব্লাদেট সংবাদপত্রকে বলেন, তারা ইরানের আইন ভঙ্গ করতে চাননি। তার হিজাব পরার বাধ্যবাধকতা ছিল। এছাড়া ওই সফরে সব পুরুষদের পাঠাতে হতো বলে তিনি জানান।

সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লফভেন জানিয়েছেন, ইরান সফরে তিনি সেখানকার নারীদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিকে নিজের উদ্বেগ জানিয়েছেন।

ইরানি সাংবাদিক ও নারী অধিকারকর্মী মাসিহ আলিনেজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুইডিশ উপ-প্রধানমন্ত্রী ইসাবেলা লভিনের একটি হিজাব পরা ছবি পোস্ট করে তীব্র সমালোচনা করেছেন। ছবিটি খুব দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ওই ছবিতে লভিনসহ সুইডিশ নারী কর্মকর্তাদের হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়।

মাসিহ আলিনেজাদ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে বলেন, ‘যদি আপনারা নারীবাদী হয়ে থাকেন এবং সমতাকে আপন করে নেন, তাহলে আপনাকে সবার বৈষম্যকেই চ্যালেঞ্জ জানাতে হবে।’

প্রসঙ্গত, সৌদি বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর তৎকালীন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সৌদি আরবে হিজাব ছাড়াই গিয়েছিলেন। কারণ ইরানের মতো সৌদি আরবে বিদেশি নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা নেই। সুইডিশ বাণিজ্যমন্ত্রী লিন্ডেও জানিয়েছেন, তিনি সৌদি আরব সফরে হিজাব পরবেন না।

সূত্র: বিবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইরান সফরে হিজাব পরার পক্ষে বিশ্বের প্রথম ‘নারীবাদী সরকার’

আপডেট সময় : ০১:১৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭