ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

ইয়ামালকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 21

শনিবার এলচের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে। কাতালানদের গোল হওয়া উচিত ছিল তিনটির বেশি, কিন্তু ম্যাচ শেষে সেটাই জয়ের জন্য যথেষ্ট ছিল।

মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এলচের বিপক্ষে জয়ের পর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমাদের জন্য তিনটি পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ ছিলো, শেষ কয়েক মিনিট বাদে আমরা একটি চমৎকার ম্যাচ খেলেছি। মাঝে মাঝে আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। প্রতি তিন বা চার দিন অন্তর আমাদের একটি করে ম্যাচ থাকে এবং এমন কিছু সময় আসে যখন আমাদের আরও কিছুটা ভালো করতে হয়। এটা সত্য যে আমরা সুযোগ হাতছাড়া করেছি এবং সেটি একটি নেতিবাচক দিক, তবে সামগ্রিকভাবে আমি তিনটি পয়েন্ট পেয়ে খুশি এবং দল যেভাবে খেলেছে তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই।’

ম্যাচে ইয়ামাল একটি গোল করে ও আরেকটি বানিয়ে দিয়ে মোস্ট ভ্যালুয়েবল পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন। তাকে নিয়ে জানতে চাইলে ফ্লিক বলেন, ‘সে দলের জন্য, ক্লাবের জন্য ও সবার জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আরও উন্নতি করার জন্য যথেষ্ট বয়স তার আছে, তার মধ্যে সম্ভাবনা আছে। আজ সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি দলকে নিয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু আজ সে ছিল অন্যদের চেয়ে কিছুটা ভালো এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে সে এমন স্তরে খেলেছে এবং দলের সঙ্গে এই সংযোগ ছিলো।’

এলচের বিপক্ষে স্বাস্থ্যগত সমস্যার কারণে রাফিনহা ও জুলেস কোন্দেকে তুলে নিতে হয়েছিলো বার্সাকে। ফ্লিক তাদের চোট নিয়ে বললেন, ‘রাফিনহা স্পষ্ট জানতো যে সে ৪৫ মিনিট খেলবে, পরে তাকে তুলে নিলাম। সে ভালো আছে। একটু ক্লান্ত। কোন্দের মধ্যে অস্বস্তিবোধ ছিল, তবে আমার মনে হয় না সেটা খুব গুরুতর কিছু। আমরা কাল এই ব্যাপারে দেখব, কিন্তু তাকে তুলে নেওয়াই ছিল ভালো সিদ্ধান্ত।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

ইয়ামালকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ

আপডেট সময় : ১০:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬