ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইন্দোনেশীয় বিমানের সব আরোহী মারা গেছে

স্টাফ রিপোর্টার,
521
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে দু’দিন আগে বিধ্বস্ত বিমানের ৫৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ওই ৫৪ জনের লাশের সন্ধান পাওয়া গেছে। বিমানটি ‘সম্পূর্ণ রূপে ধ্বংস’ হয়েছে বলেও জানিয়েছেন উদ্ধারকারী দলের কর্মকর্তারা। খবর বিবিসি ও রয়টার্সের।

উদ্ধারদলের প্রধান বামব্যাং সিলিস্টিও বলেছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পুরোটাই ধ্বংস হয়ে গেছে। আর উদ্ধার অভিযানের পরিচালক মেজর জেনারেল হিরোনিমাস গুরু গতকাল রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। তাদের মৃতদেহ ব্যাগে ভরা হচ্ছে বলেও তিনি জানান। কর্মকর্তারা বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন না। তবে গুরু বলেন, পর্বত এলাকার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিমানটি পর্বতে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হতে পারে।

ত্রিগানা এয়ারের বিমানটি রবিবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশে পাপুয়ার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জেএ বারাতাও ৫৪ লাশের সন্ধান পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তবে এও বলেছেন, আবহাওয়া খুব খারাপ হওয়ায় আমরা ওই লাশগুলো সরিয়ে নিতে পারছি না। বিধ্বস্ত বিমানের আরোহীদের মধ্যে ৪৯ জন যাত্রী ও পাঁচ ক্রু ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইন্দোনেশীয় বিমানের সব আরোহী মারা গেছে

আপডেট সময় : ০২:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫